হোম » সারাদেশ » টঙ্গীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

টঙ্গীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

আলমগীর সিকদার, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে লায়ন্স ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ ৬.১২.২৫ ইং শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ পর্যন্ত টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েকশ নারী পুরুষকে বিনামূল্যে সব ধরনের রোগের চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়। এসময় বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু শিবিরে সব ধরনের চক্ষু রোগীকে পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, চক্ষু ছানী অপারেশনের যাচাই বাছাই করা, ক্যাটারেক্ট রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে লেন্স সংযোজন করা, অপারেশন করা রোগীদের বিনামূল্যে কালো চশমা বিতরণ করা হয়।
এতে আলোচনা সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ৩১৫ বি ১ এর জেলা গভর্নর ডঃ একেএম সারওয়ার জাহান জামিল, ভাইস জেলা গভর্নর ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার, কেবিনেট সেক্রেটারি তানভীর আহমেদ, লায়ন সেবা মাসের চেয়ারম্যান মীর শফিকুল ইসলাম কনক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন আহমেদ, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, মানবের কল্যাণে আমরা এইরকম কার্যক্রম অব্যাহত রাখবো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!