প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
মির্জাপুরের দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী কে গুলি করে হত্যা

গকুল বাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে আফ্রিকা লিস্পুপুর শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন। আমিনুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের আজিজ সিদ্দিকীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে দীর্ঘ ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে আকাশ সুপারশপে নিজে ব্যবসা করতেন। শুক্রবার রাতে কয়েকজন সন্ত্রাসী ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে তার মাথা লক্ষ্য করে ৬টি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিজ সিদ্দিকীর চার ছেলে-মেয়ের মধ্যে আমিনুল মেজো। আমিনুল এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। তার মরদেহ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন গোড়াইল গ্রামের বাসিন্দা মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এদিকে তাঁর মৃত্যুতে গোড়াইল গ্রামসহ পরিবারে চলছে শোকের মাতম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.