প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
পীরগঞ্জের শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

পীরগঞ্জ (রংপুর )প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শনিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি শহীদ আবু সাঈদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.