হোম » সারাদেশ » এমএজি ওসমানী মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এমএজি ওসমানী মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এম হিরন প্রধান : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনায় রাজধানীর মহাখালি জাতীয় অ্যাজমা সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর, শনিবার। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দুপুর ১টায় বাদ জোহর এজমা সেন্টারের লিফটের সাত ও আট তলার মসজিদে শুরু হওয়া দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। পরে সংগঠনের দায়িত্বশীল নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা, চলমান চিকিৎসা পরিস্থিতি এবং তাঁর প্রতি দলীয় নেতাকর্মীদের আবেগ- অনুভূতির কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের প্রয়োজনে বেগম জিয়ার সুস্থতা আজ সমগ্র দেশের মানুষের একটি মর্যাদাপূর্ণ কামনা। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। দোয়া মাহফিলে প্রধান ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা এবং জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত SOMCexJCD সদস্যরা জানান, দলীয় নেত্রী অসুস্থ থাকায় দেশজুড়ে যে উদ্বেগ ও ব্যাকুলতা তৈরি হয়েছে, এই দোয়া মাহফিল তারই একটি প্রতিফলন। তাঁরা আরও বলেন, নেত্রী সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসুক—এটাই সবার কামনা।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আয়োজকরা সকল উপস্থিত ব্যক্তিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনগুলোতে এমন কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!