
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশের অবিসংবাদিত নেতা ৩ বারের সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে সূতী ভিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আগামী নির্বাচনে এই আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু। দোয়ার আগে সংক্ষিপ্ত কথায় তিনি বলেন ” বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। “
উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মনছুর রহমান, উজ্জল কাউন্সিলর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মোঃ হিরা মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রুমানা আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ হিরা, উপজেলা কৃষকদলের সহ সম্পাদক রফিক জেন্ডার ও প্রচার সম্পাদক দেওয়ান রাঙা, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল