
টাঙ্গাইল প্রতিনিধি:
“সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বোত্ত আমরা দেশের তরে”—এই মহৎ স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন কর্তৃক উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল এ.কে. আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার ৮টি ইউনিয়ন থেকে প্রতিটি ইউনিয়নের ৩০ জন করে মোট ২৪০ জন নারী-পুরুষ চিকিৎসা সেবার আওতায় আসে। সেবা গ্রহণকারীদের প্রথমে দন্ত চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে সকলের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের আয়োজনে ও ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং ১১ আর.ই ব্যাটালিয়নের পরিচালনায় এই সেবা কার্যক্রম তদারকি করেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাসের। এছাড়া উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ, নাগরপুর উপজেলার সাবেক ক্যাম্প কমান্ডার মেজর শাহিন এবং বর্তমান ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুদ। তারা পুরো কার্যক্রম ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য