
গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির চেয়ারর্সান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং ওয়াজ মাহফিলে বিশেষ দোয়া করা হয়েছে। মির্জাপুর সদরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, মির্জাপুর থানা মসজিদ, উপজেলা প্রশাসন মসজিদ, গোড়াইল জামে মসজিদ, সোহাগপাড়া জামে মসজিদ, আগধল্যা দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদসহ পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ওয়াজ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে সংসদীয় আসন ১৩৫, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউপ মিয়া, সাধারণ সম্পাদত খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেরা বিএনপির সহসভাপতি আব্দুর কাদের সিকদার, পৌর বিএনপির সাদারণ সম্পাদক এস এম মহসীন, সাবেক সভাপতি মো. জুলহাস মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ ও আলম মৃধা প্রমুখ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার