
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বিসমিল্লাহ ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টায় উপজেলার নলডাঙ্গা বাজার জহুরুল সুপার মার্কেটের নিচতলায় ৫কক্ষ বিশিষ্ট ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
নলডাঙ্গা বিসমিল্লাহ হাসপাতালের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ১০ বছড় যাবত এই এলাকার মানুষের সেবা প্রধান করে আসচ্ছে। প্রতি সপ্তাহে ১০/১৪ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ রুগীদের রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিকভাবে সেবা প্রদান করে আসছে।
তিনি আরো বলেন আজ বিসমিল্লাহ ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে সেবারমান এই উপজেলার মানুষের আরও দরগরায় পৌঁছাতে চাই, এখানে মুলতঃ ইস্টক, প্যারালাইজড, কোমড় ব্যথা, ঘার ব্যাথা, বাদ ব্যথা, হাত পা ভাঙ্গার পরবতী চিকিৎসাসহ সকল ধরনের ব্যাথার সেবা প্রধান করা হচ্ছে।
শুভ উদ্ধোধন করেন ডাঃ রবিউল আওয়াল, এমবিবিএস(ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) অধুনিক সদর হাসপাতাল, নাটোর, ডাঃ দীপ কুমার দত্ত, এমবিবিএস (রাজশাহী), নলডাঙ্গা থানা তদন্ত ইব্রাহিম খলিল, বাজার সার ব্যবসায়ি নাসির, আনোয়ার হেসেন সহ অনেকে।
শুভ উদ্বোধনী অনিষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, বাজার ব্যাবসায়ীসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল