হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ কর্মীর হাতে আওয়ামীলীগ নেতা খুন,হত্যাকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ কর্মীর হাতে আওয়ামীলীগ নেতা খুন,হত্যাকারী গ্রেফতার

Oplus_131072

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুছা সরকারের হত্যাকাণ্ডের প্রধান আসামি সায়েমকে ঢাকা মিরপুর এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবির চৌকস টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সাবেক সদস্য ও ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিহত আবু মূসা ও হত্যাকারী সায়েম ইউনিয়ন যুবলীগের কর্মী।

পুলিশের গোয়েন্দা সংস্থা ডিএসবির  তথ্য মতে প্রধান আসামি সায়েম। আসামি সায়েম নিজে স্বীকার করে ছুরি দিয়ে সাবেক মেম্বার আবু মুছাকে খুন করে।  পরে পুলিশের একটি চৌকস  টিম আসামির দেয়া তথ্য অনুযায়ী সেখান থেকে খুন করার চুরিটি উদ্ধার করে। সকালে তাকে বাঞ্ছারামপুর মডেল থানায় আনা হয়। বর্তমানে বাঞ্ছারামপুর থানার হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনের প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!