প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় '১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস" ও '১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫" উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগমের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী ভূইয়া, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.