হোম » সারাদেশ » টঙ্গীতে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: 
গাজীপুরের টঙ্গীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩.১২.২৫) বাদ মাগরিব টঙ্গী বাজারস্থ ফখরুল উম্মাহ্ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় কোরআন খতম করা সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য জিএম হোসেনের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি জিএম হাসানের পরিচালনায় দোয়া পাঠ করেন টঙ্গী ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী৷ এতে অন্যান্যদের মধ্যে উক্ত মাদরাসার পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, স্থানীয় ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তৈয়ব আলী, ওয়ার্ড যুবদলের মাসুদ আলমসহ অত্র মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। এসময় মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ুর কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!