প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

এম হিরন প্রধান : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর বনানী থানা শাখার উদ্যোগে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট রাজধানীর মহাখালী মডেল হাই স্কুল শিক্ষক মিলনায়তনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিদুল করিম খান।
বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঢাকা মহানগর উত্তর এর সদস্য ও টি অ্যান্ড টি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদ নুর খুদরী। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহ্বায়ক ও মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ হাছান।
দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.