হোম » সারাদেশ » বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোল্লাহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোল্লাহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫ ইং) আছর নামাজের পর মোল্লাহাট সরকারি খাদ্য গুদাম মোড়ে এ দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোল্লাহাট উপজেলা শাখা।
দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাসান আশরাফী(ইমাম ও খতিব, গাড়ফা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাফিজুর রহমান(সভাপতি মোল্লাহাট উপজেলা বিএনপি)। বিশেষ অতিথি ছিলেন শিকদার হারুন আল রশীদ (সাধারণ সম্পাদক মোল্লাহাট উপজেলা বিএনপি)। আরও উপস্থিতি ছিলেন, মোঃ মুরাদ হোসেন চৌধুরী(আহ্বায়ক মোল্লাহাট উপজেলা যুবদল)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা মাসুদ আলম(যুগ্ম আহ্বায়ক মোল্লাহাট উপজেলা যুবদল)।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান, “দল-মত নির্বিশেষে সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। আমরাও নামাজ শেষে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেছি।”
বিশেষ অতিথি শিকদার হারুন আল রশীদ বলেন, “এই মুহূর্তে দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়াকে বিশেষ প্রয়োজন। তাঁর সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!