প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
সারাদেশের ন্যায় ভৈরবেও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়াও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.