
এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি জানিয়ে বলেন- প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবারকল্যাণ কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হচ্ছে না। নেই কোন নিয়োগবিধি ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
তারা আরো বলেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারীরা সুদীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেতে বঞ্চিত। নিয়োগ বিধি প্রত্যেকটি অধিদপ্তরের মৌলিক অধিকার অথচ তারা তাদের মৌলিক অধিকার থেকে দীর্ঘ ২৬ বছর ধরে বঞ্চিত। নিয়োগ বিধি না থাকায় তারা কাঙ্খিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি নিয়োগ বিধি চাই। অচিরেই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল