হোম » সারাদেশ » ভেড়ামারায় বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 

ভেড়ামারায় বিএনপি মনোনীত প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 

জাহিদ হাসান ঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা ) আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ব্যারিস্টার রাগীব র‌উফ চৌধুরী গতকাল সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে ফুডল্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে ভেড়ামারা উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব-এর কুষ্টিয়া জেলা সাবেক সভাপতি ডাক্তার আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক সেবক দলের সদস্য সচিব এস আলম হুসাইন সোহাগ, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদুর রহমান, যুগ্ম আহবায়ক রুহুল আমিন -সহ বিএনপিও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিক পক্ষ থেকে বক্তব্য রাখেন,
ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক হিসনা বানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক জনবানী প্রতিনিধি ওলিউল ইসলাম, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান,
দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, মানবজমিন প্রতিনিধি শাহ্ জামাল, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, খোলাকাগজ প্রতিনিধি এস এম আবু ওবাইদা আল মাহদী. দৈনিক জনতার কন্ঠ পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার রাগীব র‌উফ চৌধুরী। তিনি বলেন, আমার চাওয়া ও স্বপ্ন এই এলাকায় শান্তি পূর্ণ ভাবে, সৎ ভাবে অপরাধের বাহিরে থেকে মানুষ যাতে উন্নয়ন ও স্বাবলম্বী হতে পারে সে জন্য সরকারি বা বেসরকারিভাবে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি এবং ভেড়ামারা মিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসা সেবা ব্যবস্থা করা। এজন্য সর্বদা জনগণের পাশে থেকে সমস্যার সমাধান করবো।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত এলাকা তথা বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করবো। সেই সাথে তিনি এলাকার সার্বিক উন্নয়নে মতভেদ ভুলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে রাখার আহ্বান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!