প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : স্কুলে যাওয়ার সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটিবাহী ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানায়, অট্রোভ্যানে সাবিনা খাতুন তার আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। বকুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক অট্রোভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.