
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল (৩৭) নামের এক ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন।আর এ ঘটনায় একজন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার খুটিয়াটলি এলাকায় ওভারটেক করা মোটরসাইকেলের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে কাভার্ডভ্যান এর চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।নিহত মাহাবুব আলম রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে কর্মরত ছিলেন।
সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, মৃত মাহাবুব আলম নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং খায়রুল ইসলাম সুপার ভাইজার পদে কর্মরত।নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী উপজেলার বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেলে অফিসে আসার পথে মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে নেকমরদগামী একটি কাভার্ডভ্যান মাহাবুবের উপর দিলে চলে যায়।খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলমকে মৃত ঘোষণা করেন। এবং খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কমলেস মুঠোফোনে বলেন, ঘাতক পিকাআপকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তবে ড্রাইভার পলাতক আইনী কাজ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত