
নিজস্ব প্রতিবেদক
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে ফয়সল আমিনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জনাব ফয়সল আলিম এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হাফেজ আল আমিন উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক লোকমান হোসেন, জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক হায়দার আলী, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি থানা মুক্তিযোদ্ধাদের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রব বুলু,পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান,বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আমানুল্লাহ আমান, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুদ্দিন তুষার সহ প্রমুখ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত