প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

মোঃ জামাল শেখ,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ-১ সংসদীয় আসনের কাশিয়ানী বাজার, উপজেলা মোড়, কাশিয়ানী বাসস্ট্যান্ডের দোকানদার ও পথচারীদের মাঝে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা বিনতে আহমেদ।
এ সময় কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী সদর ইউনিয়ন মহিলা দলের নেত্রী ইরিন জামান ইরা এবং আফরোজা মনিসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ ও বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.