হোম » সারাদেশ » জামালপুরে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের অভিষেক অনুষ্ঠান

জামালপুরে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের অভিষেক অনুষ্ঠান

রবিউল হাসান লায়ন: পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, টাঙ্গাইল আঞ্চলিক কমিটির উদ্যোগে জামালপুরে আনন্দ ভ্রমন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পৌর এলাকার লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুজন। পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, টাঙ্গাইল আঞ্চলিক কমিটির সভাপতি মো. হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আলিম।


এসময় আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, টাঙ্গাইল আঞ্চলিক কমিটির সিনিয়র  সহ-সভাপতি তারিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,  সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাহমুদুল হাসান,  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান,  সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,  সহ দপ্তর সৈকত মাহমুদ,  সহ প্রচার সম্পাদক বাদল আহম্মেদ,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ দায়িত্ব পালন করি, কিন্তু কখনো কখনো ন্যায্য দাবি—উন্নত কর্মপরিবেশ, ন্যায্য সুবিধা, কর্মস্থলের নিরাপত্তা কিংবা মর্যাদার প্রশ্ন—যথাযথভাবে প্রতিফলিত হয় না। আর ঠিক এখানেই আমাদের সংগঠনের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি।
তারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—যদি আমরা সবাই একই কণ্ঠে, একই লক্ষ্য নিয়ে, সত্য ও ন্যায়কে ভিত্তি করে এগিয়ে যাই, তাহলে কোনো বাধাই আমাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। একতা থাকলে শক্তি জন্মায়, আর শক্তি থাকলেই অর্জিত হয় অধিকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!