হোম » সারাদেশ » ভেড়ামারায়  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

ভেড়ামারায়  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া

জাহিদ হাসান: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভেড়ামারা উপজেলা, পৌর শাখা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার (২৯শে নভেম্বর) বিকেলে দক্ষিণ রেলগেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দেশ এবং রাজনীতির জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। আল্লাহর রহমতে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় তিনি বর্তমানে নির্দোষ প্রমাণিত আছেন। রাজনৈতিক কর্মসূচিতে রাজপথের আন্দোলনে তিনি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার জন্য পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সরকার তাকে বিনা দোষে দীর্ঘদিন কারাগারে বন্দি রেখেছেন।
আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি আজ কারাবন্দি আছেন। আমরা এখানে সমবেত লোকজন আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ করছি যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আল্লাহ পাক তাকে রোগ মুক্তি দান করেন। আমরা আশা করছি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্বের বড়ই প্রয়োজন।
এসময় ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি  আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  জানবার হোসেন, যুগ্ম আহ্বায়ক আসলাম উদ্দিন, পৌর বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,  জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, বাহিরচর ইউনিয়ন বিএনপি’র  সভাপতি জাহিদুল ইসলাম লাবলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র  সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, কুষ্টিয়া-২ (ভেড়ামারা মিরপুর) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন প্রদানের দাবিতে আজ বিকেলে একই স্থানে কর্মসূচির অংশ হিসেবে গণ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রার্থী অধ্যাপক শহিদুল ইসলামের দিকনির্দেশনায় উক্ত কর্মসূচি স্থগিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!