হোম » সারাদেশ » কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত

মোঃ রাফাত হোসেন: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নত”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অফিস চত্বরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিননু রাইনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, এবং কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্য ও পুষ্টিচাহিদা পূরণে দুধ, ডিম ও মাংসের বিকল্প নেই। খামারিদের সঠিক তত্ত্বাবধান ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের আমিষ উৎপাদন বৃদ্ধিতে প্রাণিসম্পদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দেন তারা।
সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক  সমকালের উপজেলা প্রতিনিধি জামির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন এবং প্রভাষক মশিউর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে অফিস চত্বরে ৪২টি স্টলে উপজেলা এলাকার খামারিরা তাদের পালনকৃত গরু, মহিষ, ছাগল, ভেড়া ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করেন। শেষে খামারিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!