প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’এর শুভ উদ্বোধন

সান্টু ইসলাম,নলডাঙ্গা, প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ' উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫' এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) বেলা ১০ টায় প্রানিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়,প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এর সকল আয়োজন সম্পুর্ন করা হয়।
এর আগে উপজেলা পরিষদের বিভিন্ন চত্তর ঘুরে বর্ণাঢ্য র্যালীটি শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫' এর শুভ উদ্বোধন করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রশিক্ষন সম্পন্ন প্রদর্শনী পরিদর্শন,আলোচনা সভা,স্বাগত বক্তব্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ' প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫' এর সারাদিনব্যপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ২৫ স্টল রয়েছে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা: মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, প্রিয়াংকা দাস,
এছারাও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার,উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ,নলডাঙ্গা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকতা ডাঃ শারমিন আক্তার,নলডাঙ্গার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,এল এফ এ,মেহেদী হাসানসহ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.