প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ
ভৈরবে সপ্তাহব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন হয়েছে

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধি : "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি" এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই আয়োজন করে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এরআগে একটি র্যালী বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ আজহারুল আলমসহ অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.