
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই আয়োজন করে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এরআগে একটি র্যালী বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ আজহারুল আলমসহ অনেকে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া