
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ” দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে ত্রিশটি স্টল নিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।আরও উপস্থিত ছিলেন ওসি আরশেদুল হক,গনঅধিকার পরিষদের মামুনুর রশিদ, এনসিপির মোকাররম হোসেন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সফিকুল ইসলাম শিল্পী, ডা: করিমূল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজিত মেলার বিভিন্ন স্টলে পশু-পাখির প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ