প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি একটি একটি বড় রাজনৈতিক দল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আইনজীবীগণের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে রয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ২০২৬ সালে নির্বাচনের আয়োজন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীগ অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন।মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মঃ মকদুম সাব্বির মৃদুলসহ অন্যান্য সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.