প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
চিতলমারীতে একই দিনে দুইজনের অপমৃত্যু

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই দিনে দুইজনের পৃথক অপমৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার লড়ারকুল গ্রামের মৃত সৌয়েদ মাঝির ছেলে মোঃ দাউদ মাঝি (৫০) সোমবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে প্রায় ৬০ গজ দূরে নিরোদ মজুমদারের টমেটোক্ষেতে ইদুর মারার উদ্দেশে তিনি বিদ্যুতের তারের সঙ্গে ফাঁদ পেতে রাখেন। একপর্যায়ে অসাবধানতাবশত নিজেই সেই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১০টায় উপজেলার কুরালতলা গ্রামের শাহিন শেখের স্ত্রী শিল্পী খাতুন (৩৫) পারিবারিক কলহের জেরে নিজ ঘরের দরজা আটকে আড়ার সঙ্গে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, দুটি ঘটনারই অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.