
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা’র ভৈরবের সাংবাদিক সমাজের সাথে আজ ২৪ জুলাই সোমবার বিকালে ভৈরব পৌরসভা হল রুমে সাংবাদিক সমাজের সাথেমত বিনিময় সভা করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব শবনম শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিম উদ্দিন উদ্দিন পৌর নির্বাহী প্রকৌশলী আরিফসার সারোয়ার আলম বাতেন,ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি, পৌর নির্বাহী প্রশাসক মোঃ ফারুক, ভৈরব চেম্বার অফ কমার্সের সভাপতি জাহিদুল ইসলাম জাবেদ, ভৈরব উপজেলা বি এনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক,ভৈরব উপজেলা জামাতে ইসলাম এর আমির কবির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাহারউদ্দিন, গণঅধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ।এছাড়াও ভৈরবের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে থেকে অনেকে বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা ভৈরবের বিভিন্ন সমস্যা তুলে এবং এসব সমাধানের অনুরোধ জানান।
এ সময়ে কিশোরগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক আসলাম মোল্লা বলেন আমি আপনাদের সমস্যা গুলো শোনে নোট করে নিয়ে যাচ্ছি। তবে যে সব সমস্যার কথা আপনারা উপস্থাপন করেছেন আমার একার পক্ষে এগুলো সমাধান করা সম্ভব নয়।আপনারা ভৈরববাসী আমাকে যদি সহযোগিতা করেন তাহলে আমি আশাবাদী আপনাদের উপস্থাপিত সমস্যা গুলো আমি সমাধান করতে পারব।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার