প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৪:৪০ অপরাহ্ণ
দিনাজপুরের হিলিতে নির্বাচনি প্রচার প্রচারণার জন্য মটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি নেতাকর্মিরা

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ধানের শীষের মনোনিত পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এর পক্ষে নির্বাচনি প্রচার প্রচারণার জন্য মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপি' ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার(২৪ নভেম্বর) সকাল ১১ টার সময় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে প্রায় ১ হাজার মোটরসাইকেল বের হয়ে উপজেলার পৌরসভাসহ তিন ইউনিয়নে এই শোডাউন করেন তারা। এসময় উপজেলার তিন ইউনিয়ন আলীহাট, বোয়ালদাড় ও খট্রামাধবপাড়া ইউনিয়ন পদক্ষিন শেষে পৌরসভায় শোডাউন করে নির্বাচনি প্রচার প্রচারণা করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্ববান জানান দলের নেতাকর্মিরা।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, দিনাজপুর ৬ আসনে আমাদের সবার প্রিয় ধানের শীষের মনোনীত পদপ্রার্থী ডা. এ জড এম জাহিদ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে আজকে এই শোডাউন বের করা হয়।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এর পক্ষে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। প্রতিটা পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করা হচ্ছে তার পাশাপাশি আমরা এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলছি যাতে করে ধানের শীষকে আমাদের এই ৬ আসনে ব্যাপক ভোটে ডা. জাহিদ সাহেব জয়ী করা যায়। তাই আজকে প্রায় ১ হাজার মটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করানো হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.