প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
চন্দনাইশে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ৫’শ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার মানব কল্যাণ পরিষদের আয়োজনে হারলা মুসলিম ইয়ং সোসাইটির তত্ত্বাবধানে শেভরন আই হসপিটাল সহযোগিতায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত ২২ নভেম্বর দিনব্যাপি উপজেলার চন্দনাইশ পৌরসভা দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, প্রয়োজনীয় ওষুধ, চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন ১০ সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক দল।
ছানি পড়া রোগীদের পরবর্তীতে নির্দিষ্ট তারিখে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে অবস্থিত শেভরন আই হসপিটালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের আসা যাওয়াসহ যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ব্যবসয়ী মোহাম্মদ আবু ফয়েজের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাৎ হোসেন, উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন।
হারলা মুসলিম ইয়ং সোসাইটির সাবেক সভাপতি শফিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আজম খান, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, সালেহ আহমেদ কোম্পানি, কাজী কুতুব উদ্দিন, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল হান্নান, হাসান আল মাসুদ, হারলা মুসলিম ইয়ং সোসাইটির সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, নুর হোসেন, মো. ইউনুস, মো. হেলাল, মো. মহিউদ্দিন, জাকের হোসেন, বোরহান উদ্দিন বাবর, মোহাম্মদ ইউনুছ তালুকদার প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.