
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থী নির্বাচনী গণসংযোগ করেছে। শনিবার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলার সাতপোয়া উত্তরপাড়া গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। মোঃ আবুল হুসেন নাটু মৌলভীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ল্যাঃ কর্পোরাল অবঃ মোঃ আবুল হোসেন চাঁদ প্রমূখ। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলার ভাটারা বাজার হতে মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্বদেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল আওয়াল। এ সময় উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুদ রানা দুলালসহ সংগঠনের নেতাকর্মীরা দাড়িপাল্লার মোটরসাইকেল শোভাযাত্রায় অংশনেন। অপরদিকে, জুলাই শহীদ রবিউল ইসলামএর কবর জিয়ারতের মধ্য দিয়ে সরিষাবাড়ী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলার নাথের পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্দ্যোক্তা মোঃ জিয়াউর রহমান নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। শনিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, কুলপাল ও রেলওয়ে স্টেশনে এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনে ভোটারদের “শাপলা কলি” প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় এনসিপি’র জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, জেলা যুব শক্তির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা এনসিপির সদস্য রফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ সহ জেলা ও উপজেলা এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সম্ভাব্য অপর প্রার্থী ডাঃ মোশাররফ হোসেন ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে উঠান বৈঠক করেছেন। বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষসহ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ