হোম » সারাদেশ » পীরগঞ্জ প্রেসক্লা‌বের দ্বি-বা‌র্ষিক নির্বাচন সভাপ‌তি মিলন, সম্পাদক হা‌বিব

পীরগঞ্জ প্রেসক্লা‌বের দ্বি-বা‌র্ষিক নির্বাচন সভাপ‌তি মিলন, সম্পাদক হা‌বিব

পীরগঞ্জ(রংপুর) প্রতি‌নি‌ধি
রংপু‌রের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচ‌নে সভাপ‌তি সম্পাদকসহ ৫টি পদে ভোট গ্রহন অনু‌ষ্ঠিত হয়। নির্বাচনে সভাপ‌তি এটিএম মাজহারুল আলম মিলন ও সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান হা‌বিব নির্বাচিত হন। গতকাল শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈ‌নিক খোলা কাগ‌জের পীরগঞ্জ প্রতি‌নি‌ধি সাংবাদিক আব্দুল্লা‌হিল বাকী বাবলু ও দৈ‌নিক সমকা‌লের পীরগঞ্জ প্রতি‌নি‌ধি এটিএম
মাজহারুল আলম মিলন। মোট ৩৩ ভোটারের সবাই ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন। গণনা শেষে প্রিজাইডিং অ‌ফিসার শ‌হিদুল ইসলাম পাশা জানান,এটিএম মাজহারুল আলম মিলন ২২ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছেন এবং নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি আব্দুল্লা‌হিল বাকী বাবলু পে‌য়ে‌ছেন ১১ ভোট। সাধারণ
সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন। এ প‌দে কা‌লের ক‌ন্ঠ প‌ত্রিকার পীরগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি সাংবাদিক হা‌বিবুর রহমান হা‌বিব ১৭ ভোট পে‌য়েনির্বা‌চিত হয়ে‌ছেন। নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি আকতারুজ্জামান রানা ভোটপে‌য়ে‌ছে ১১‌টি ও অপর প্রতিদ্ব‌ন্দ্বি প্রার্থী ডিএম আব্দুল হা‌কিম ভোট পে‌য়ে‌ছে ৫টি। অন‌্যন‌্য প‌দে নির্বাচনের ফলাফ‌লে সিনিয়র সহ-সভাপতি-১ দৈ‌নিক দাবানল ও
গণমানুষের আওয়াজ প‌ত্রিকার প্রতি‌নি‌ধি বখ‌তিয়ার রহমান ২১ ভোট পেয়ে , সহ-সভাপতি-২ প‌দে দৈ‌নিক প্রতি‌দি‌নের বার্তার অ‌মিতাব বর্মণ নির্বা‌চিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক-১ প‌দে দৈ‌নিক মানবজ‌মিন প‌ত্রিকার সাংবা‌দিক আনজারুলহক ও যুগ্ম-সাধারণ সম্পাদক-২ প‌দে দৈ‌নিক দেশ রুপান্ত‌রের পীরগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি এম এ র‌হিম একক প্রার্থী হি‌সে‌বে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায়নির্বা‌চিত হয়। সাংগাঠ‌নিক সম্পাদক যু‌গের আলো প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আব্দুল ক‌রিম সরকার,দপ্তর সম্পাদক সকা‌লের সময় প‌ত্রিকার সাংবা‌দিক মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক দাবানল প‌ত্রিকার সাখওয়াত হো‌সেন। এছাড়া শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক দৈ‌নিক কা‌লের খবর প‌ত্রিকার সাংবা‌দিক কামরুল হাসান সাগর প্রধান, ধর্ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানব ক‌ন্ঠের প্রতি‌নি‌ধি আশিকুর রহমান আশিক, সা‌হিত‌্য ও সংস্কৃ‌তি সম্পাদক কা‌লের ছ‌বি প‌ত্রিকার প্রতি‌নি‌ধি কামরুল হাসান মিলন, তথ্য,যোগা‌যোগ ও স্বাস্থ‌্য বিষয়ক সম্পাদক দৈ‌নিক প‌রি‌বেশ প‌ত্রিকার স্টাফ রি‌পোটার সাংবা‌দিক বাদল মিয়া। নির্বাচন কমিশনার সাংবা‌দিক হাসান আলী প্রধান জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া
শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!