
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোল্লা মজিবর রহমান শামীমকে নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং আসন্ন নির্বাচনে করণীয়সহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মোল্লা মজিবর রহমান শামীম। তিনি বলেন,
“দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং ন্যায়–সততার ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠায় আমি মাঠে নেমেছি। ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থাই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।”
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শামীম আরও বলেন, “জনগণের অধিকার রক্ষা এবং তাদের সমস্যার বাস্তবসম্মত সমাধানই আমাদের প্রধান অঙ্গীকার।”
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন এবং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে মোল্লা মজিবর রহমান শামীম গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজামুদ্দিন।
ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ সোহেল আহম্মেদ সবুজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি জাকির আশরাফি, হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস. এম. বাদলসহ মোল্লাহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ