প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় আদালতের নির্দেশে বিরোধীয় জমি দখলে পেলেন তৌহিদুল ইসলাম।।

রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর মৌজার জেএল নং–৩ এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধের নিষ্পত্তি করেছে সিনিয়র সিভিল জজ আদালত। আদালতের নির্দেশে সোমবার (২১ নভেম্বর) আদালতের বেলিফ মোঃ তহিদুল ইসলাম পুলিশি সহায়তায় ১৫ শতাংশ বিরোধীয় জমির নির্ধারিত সীমানা মেপে ডিক্রিপ্রাপ্ত পক্ষের নিকট দখল হস্তান্তরের কার্যক্রম শুরু করেন।
কোর্ট সূত্র জানায়, দাগ নম্বর ১৩৬৩, ১৩৬৪, ১৩৬৬ ও ১৩৬৮ এসএ ও সিএস খতিয়ানে রেকর্ডভুক্ত এসব জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মোঃ তহিদুল ইসলাম বাদী হয়ে মোঃ আতাউর রহমানসহ ছয়জনকে বিবাদী করে মামলা দায়ের করলে আদালত ডিক্রি প্রদান করেন এবং জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
পরোয়ানা অনুযায়ী আদালতের নাজির ও বেলিফ মাঠপর্যায়ে উপস্থিত হয়ে কোর্ট ম্যাপ অনুযায়ী মাপজোক সম্পন্ন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ডিক্রিপ্রাপ্ত পক্ষ উপস্থিত ছিলেন। আদালতের সিল–স্বাক্ষরযুক্ত নথিতে উল্লেখ রয়েছে, শান্তিপূর্ণভাবে জমি হস্তান্তর করা হয়েছে এবং আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দখল বহাল থাকবে।
তবে বেলিফ তহিদুল ইসলাম অভিযোগ করেন, জমির মাপজোখ ঠিকভাবে হলেও দখল দেওয়ার সময় বিপক্ষ পক্ষ বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে আমি সম্পূর্ণ দখল পাইনি। এখন আমাকে থানার শরণাপন্ন হতে বলা হয়েছে। এ বিষয়ে কোর্ট নাজির জানান, থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায় সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা আদালতকেই অবহিত করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.