হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ যমুনা পাড়ের মানুষ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে প্রায় ১০ সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে সিরাজগঞ্জের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর মাধবদীতে। এই ভুমিকম্পের রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেপে উঠছিলো সিরাজগঞ্জের পুরোজেলা। এদিকে, ভূমিকম্পে মুহুর্তেই আতংকিত হয়ে পরে সিরাজগঞ্জ শহরবাসী। অনেককেই নিজ নিজ ভবন থেকে নীচে নেমে আসতে দেখা যায়।
শহরের এসএস রোডের গোলাম মোস্তফা বলেন, হঠাৎ করে খাট কাপতে শুরু করে। পরে আমিসহ পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে আসি। এসময় বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল