
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপকারভোগীদের মাঝে স্বাবলম্বী উপকরণ বিতররণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো’র মুক্তি-২ প্রকল্পের আয়োজনে ও ট্রডক্র্যাফ্ট এক্সচেঞ্জ এর আর্থীক সহযোগিতায় নাচোল ইউপির বাঘরাইল বাজারে ক্ষুদ্র নৃ গোষ্ঠির প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃ গোষ্ঠির সদস্যদের জন্য বরাদ্দকৃত মুক্তি সেলুনের উদ্বোধন ও পাঁচটি পেশা ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন উদ্যোক্তার মাঝে স্বাবলম্বী উপকরণ বিতরণ করেন নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম। সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসেডো’র নির্বাহী পরিচারক রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ ও সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্পের সভাপতি জতিন হেমরোম। স্বাবলম্বীদের মাঝে বক্তব্য রাখেন টুম্পা মুখার্জী ও স্মৃতি রাণী। এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম তার বক্তব্যে বলেন, বরেন্দ্র অঞ্চল নাচোলের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠির শ্রমিকেরা পেটের দায়ে মহাজনের নিকট স্বল্প মূল্যে আগাম শ্রম বিক্রি করে জিম্মি হয়ে পড়ে। উপজেলার জিম্মি লোকদের মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সংস্থার মুক্তি-২ প্রকল্পের আওতায় ২৫ জনকে ইলেকট্রিক এ্যান্ড হাউজ ওয়েরিং, ১৬ জনকে হেয়ার কাটিং(সেলুন), ২৫ জনকে দর্জি, ৩০ জনকে ব্লক বাটিং ও ৩০ জনকে নকশি কাঁথা ছাপানো এবং সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মাঝে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো। বিতররণী অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগী, সংস্থার মাঠকর্মী মোসাঃ জেজি ও সুমি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ