
রায়হান শেখ,মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বিনামূল্যে ১হাজার ৭শ জন কৃষকের মাঝে ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো হাইব্রিড ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ৭শ জন কৃষকের মাঝে SL-8H জাতের ধান বীজ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানটি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।
উপজেলা কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান বলেন, সঠিক সময়ে বীজ বিতরণ করা হয়েছে যার ফলে ফলন আশানুরূপ হবে বলে আমরা আশাবাদী।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, (এসএপিপিও) মোঃ আজিজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা অজয় মল্লিক, সাইফুর রহমান, রুবেল মোল্লাসহ সুবিধাভোগী কৃষক-কৃষানীবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক