
কিশোরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন সাহেবের সমর্থনে বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ জনসমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। জনসমাবেশ উপলক্ষে সন্ধ্যা থেকেই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মুঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু, যুগ্ম আহ্বায়ক সেলিম মাহবুব সবুজ, উপজেলা নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জিয়া উদ্দিন জিয়া, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র নেতা ছিদ্দিক মেম্বার, ইউপি সদস্য রেজাউল করিম রশিদ প্রমুখ। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠণের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার