
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় হোন্ডা কোম্পানির নতুন মডেলের ‘হোন্ডা শাইন ১০০’ মোটরসাইকেলের যাত্রা শুরু হয়েছে। সোমবার বিকেলে শহরের রুবির মোড়ে আহসান ট্রেডিংয়ে এ মোটরসাইকেল বিক্রির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- আহসান ট্রেডিং শোরুমের মালিক আহসান সাঈদ, ব্যবস্থাপক আলী আহসান, সহ-ব্যবস্থাপক মোসফিকুর রহমান শিমুল ও গোলাম সিদ্দিক এবং এরিয়া ম্যানেজার আবু হাসান সহ অন্যরা।
আহসান ট্রেডিং শোরুমের মালিক আহসান সাঈদ বলেন- শীর্ষস্থানীয় মোটরসাইকেল প্রস্তুতকারক ‘হোন্ডা’ তাদের লেটেস্ট মডেল ‘হোন্ডা শাইন ১০০’ বাজারে এনেছে। নতুন এই মোটরসাইকেল দেশের সাধারণ রাইডারদের উন্নত পারফরম্যান্সের পাশাপাশি স্টাইলিশ ও আরামদায়ক অভিজ্ঞতা এনে দেবে। প্রতিলিটারে প্রায় ৬০ কিলোমিটার মাইলেস পাওয়া যাবে। দাম রাখা হয়েছে ১ লাখ ১১ হাজার টাকা। যা সাধারণ ক্রেতার সাধ্যের মধ্যে রয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু