প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
মেঘনায় বিএনপির দুই নেতা-নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুই পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্রে বলা হয়, বহিষ্কৃত দুই নেতার আবেদন ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন।
সিদ্ধান্তটি খুব দ্রুত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিন বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমাদেরকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যখন্দকার মোশাররফ হোসেনসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.