প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার চারজন

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ (আশি) বোতল স্কফ সিরাপ ও ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০৪ মাদক কারবারী গ্রেফতার করা হয়।
আজ রবিবার বিকেল চারটায় আশুগঞ্জ থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে মোট= ৮০ (আশি) বোতল স্কফ সিরাপ ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-১। আবেদা খাতুন (৫৫),স্বামী- সানু মিয়া,পিতা- মৃত খোরশেদ মিয়া,সাং-পঞ্চবডি,বৌবাজার
থানা-ভৈরবজেলা-কিশোরগঞ্জ।
২। স্বপ্না (৪২),স্বামী- মোঃ জীবন,পিতা-মৃত হোসেন মিয়া,সাং-পঞ্চবডি, বৌবাজার,থানা-ভৈরব,জেলা-কিশোরগঞ্জ।
৩। জরিনা বেগম (৩৫),পিতা- মৃত রহিস মিয়া,মাতা-মৃত ছালেহা বেগম,সাং-কালিকা বসর,থানা-ভৈরব
জেলা-কিশোরগঞ্জ
৪। সাইফুল ইসলাম (১৯),পিতা- মোঃ শাহ আলম,মাতা- ফাতেমা বেগম,সাং- পুরাতন গদিগাঁও,থানা- সুনামগঞ্জ,জেলা –সুনামগঞ্জ।
উক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় পৃথক চারটি মাদক মামলা রুজু হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.