
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৫ (ধুনট–শেরপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবর রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের মাজবাড়ি গ্রামে অনুষ্ঠিত এ গণসংযোগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন নিমগাছী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় তারা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়নের আমির মহাসিন আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট উপজেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান, ইউনিয়ন নায়েবে আমির রবিউল হাসান, বেলাল হোসেন, মোশারফ হোসেন, গোলাম আজম, সাইদুর রহমান, সেলিম হোসেন, মিজান পাশা, ফটিক মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা