হোম » সারাদেশ » ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন -গাবতলি উপজেলার তল্লাতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাগর মিয়া (৩৬) এবং একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে যোবায়ের আল মাহমুদ (২৬)।

‎থানা সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. মোকলেছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মাঝবাড়ি গ্রামের পাকা রাস্তায় দুই ব্যক্তি মাদক কেনাবেচা করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের দেখে দুইজন পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

‎আটকের পর তাদের দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!