হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।

‎গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তারা নামফলকে কালি ও পোড়ার দাগ দেখতে পান। এতে তারা নিশ্চিত হন যে রাতে কেউ আগুন লাগিয়েছে। নৈশ প্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভেতরে এসে ঘুমিয়ে পড়েছিলেন। ওই সময়ই ঘটনাটি ঘটিয়ে থাকে দুর্বৃত্তরা।

‎শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম মঈনুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো দাহ্য পদার্থ বহনে ব্যবহার করা হয়েছিল। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!