
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলে বাসাইল উপজেলার সদর ইউনিয়নে অভিযানে ৪জন জোয়ারিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর ) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার এসআই মোঃ মনজুরুল হাসান খানের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর বাজারের পাশে বংশাই নদীর রাস্তার উপর অভিযানর পরিচালনা করে তাস দ্বারা জুয়া খেলা সময় ৪ জুয়ারী কে গ্রেপ্তার করা হয়। এসময় ২/৩ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো – উপজেলার মিরিকপুর পশ্চিমপাড়ার মৃত ছবদেল মিয়ার ছেলে মোঃ সুলতান মিয়া (৪৮), মৃতঃ মোসলেম মিয়ার ছেলে মোঃ জামাল মিয়া (৪৬), রাসড়া উত্তরপাড়ার মোঃ ফয়েজ সিকদারের ছেলে মোঃ আমিনুল সিকদার (৪১), আবুল হোসেনের ছেলে মোঃ সোহেল মিয়া (৪৪)।
এসময় ৫২ টি খেলার তাস, নগদ তিনশত বিশ টাকা, ৪ টি মোমবাতি এবং দুইটি লাইটার জব্দ করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জালাল উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং আমাদের এ অভিযা চলমান থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান