
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:– বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে র্যালী ও আলোচনা শেষে এক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌরশহরের হ্যালিপ্যাড এলাকায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার লোকমান হোসেন প্রমুখ।
উক্ত ক্যাম্পে এলাকার স্থানীয়দের মাঝে স্বাস্থ্য শিক্ষা, চোখ পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া