হোম » সারাদেশ » চন্দনপুর ভূমি অফিসে ঘুষের টাকার হিসাব-নিকাশ ভিডিওতে ধরা পড়লো বাস্তব চিত্র 

চন্দনপুর ভূমি অফিসে ঘুষের টাকার হিসাব-নিকাশ ভিডিওতে ধরা পড়লো বাস্তব চিত্র 

‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি:
‎কুমিল্লার মেঘনায় চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে গিয়ে ঘুষের দাবির মুখে পড়েছেন নাছির উদ্দিন ও আবুল হাসেম নামের দুজন ভুক্তভোগী। তাঁর অভিযোগ টাকা ছাড়া কোনো কাজ না হওয়ায় তিনি কয়েকদিন ধরে নামজারি আবেদন নিয়ে ঘুরছিলেন। অবশেষে অফিস সহায়ক নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি নামজারি প্রস্তাবের জন্য ২ হাজার টাকা ঘুষ দাবি করেন।
‎ভুক্তভোগীর বলেন আপা ১,৫০০ টাকা রাখেন নাজমা আক্তার তা প্রত্যাখ্যান করে বলেন না দুই হাজার টাকাই দিয়ে দেন স্যার এর গাড়ি ভাড়া আছে,খরচ আছে। প্রতিদিনের বাংলাদেশ হাতে আসা একটি গোপন ভিডিওতে দেখা যায়, নাজমা আক্তার ওই দুই হাজার টাকা নিয়ে ড্রয়ারে রেখে দিচ্ছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় ২০০০ টাকা দিয়ে দেন এখনই প্রস্তাব দিয়ে দিব। এসময় ভুক্তভোগী টাকাটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে দিতে চাইলে নাজমা বাধা দিয়ে বলেন, না আপনি দিয়ে না,পরে স্যার এর রুমে প্রবেশ করেন। অন্যদিকে চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের মোঃ আবুল হাশেম বলেন নাজমা কাছে জমিনের কাগজ পত্র দেখাতে গেলে ও ঘুষের টাকা দিতে হয়। ভিডিও বক্তব্য।
‎ভিডিওতে বারবার “স্যার” সম্বোধন করা যে ব্যক্তি, তিনি চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম বলে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অফিস সহায়ক নাজমা আক্তার ফোনে বলেন, “আমি এক জায়গায় আছি, একটা লোক মারা গেছে পরে কথা বলবো বলে কল কেটে দেন।
 নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, ‎“চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শফিক সাহেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগসহ আরও কিছু বিষয় আমার কাছে আছে। তিনি অফিসে অনুপস্থিত থাকেন, অসুস্থতার কথা বলেন সব মিলিয়ে আমি তাঁকে এই তফসিল থেকে সরিয়ে ফেলার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
‎স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালচক্র ও ঘুষবাণিজ্যের দাপট বাড়ছে। এ ঘটনার পর এলাকায় ক্ষোভ আরও বেড়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের তদন্তে কী আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!