
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে আবু তালহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর(শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায় কুলিয়া ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বাড়ির আঙিনায় খেলতে খেলতে অজান্তে পাশের পুকুরে পড়ে যায় আবু তালহা। অনেকক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও স্থানীয়রা। পরে পুকুর থেকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু তালহা রাজীব শেখের একমাত্র পুত্র। পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান